মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা

একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের বিকল্প নেই : অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৭:৫৮:১৮ অপরাহ্ন

একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের  বিকল্প নেই : অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম


দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাথে মতবিনিময় সভা করেন।

সভায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম বলেন, একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও ঐক্যের বিকল্প নেই। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে সংগঠনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে। পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরি এবং অভিজ্ঞ সিনিয়র নেতাদের পরামর্শ ও দিকনির্দেশনাকে গুরুত্ব দিতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

এ সময় সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পারস্পরিক মতবিনিময় ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অধ্যাপক লে. মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ শিহাবের পরিচালনায়

সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন ভূঁইয়া মিন্টু, সহসভাপতি সফিকুর রহমান টুটুল, এম আমির উদ্দিন পাভেল, রোটারিয়ান এম এ রহীম ও এমএ হক; যুগ্ম সম্পাদক রায়হাদ বকস, শেখ খালিদুর রহমান সাইদ ও মনজুর হোসেন মজনু; সহসাধারণ সম্পাদক জাকির হোসেন জাকারিয়া এবং সাংগঠনিক সম্পাদক এম মোহাম্মদ আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুন অর রশিদ সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ এবং কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. আজির উদ্দিন মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর