সিলেটে সন্ধ্যায় হতে পারে ঝড়-বৃষ্টি
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩১ AM

সিলেটে সন্ধ্যায় হতে পারে ঝড়-বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ০৫:৩৮:৪৪ AM

 সিলেটে সন্ধ্যায় হতে পারে ঝড়-বৃষ্টি


সিলেট অঞ্চলের ওপর দিয়ে বজ্রঝড় বয়ে যেতে পারে। এ ছাড়া হতে পারে ৬০ কিলোমিটার বেগে ঝড়ও।

বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, সিলেট ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

বজ্রপাতের সময় যে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস, বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন, জানালা ও দরজা বন্ধ রাখুন, সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন, নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন, গাছের নিচে আশ্রয় নেবেন না, কংক্রিটের মেঝেতে ঘুমাবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন, জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন ও বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর