হবিগঞ্জে ১২ লাখ টাকার চোরাচালানস আটক ১
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩০ AM

হবিগঞ্জে ১২ লাখ টাকার চোরাচালানস আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ০৬:৪২:৫৩ AM

হবিগঞ্জে ১২ লাখ টাকার চোরাচালানস আটক ১


হবিগঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে ১২ লক্ষাধিক টাকার চোরাচালানসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দিবাগত রাতে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এসব তথ্য  নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির চুনারুঘাটের কালেঙ্গা সীমান্ত ফাঁড়ির টহল দল কৃষ্ণছড়া এলাকায় অভিযান চালিয়ে ২৯ হাজার ৭৫০ টাকা মূল্যের ৫ হাজার ৯৫০টি ভারতীয় জিলেড ব্লেডসহ আব্দুল আহাদ নামে এক চোরাকারবারিকে আটক করে। তিনি শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে। এ সময় একই গ্রামের বাবুল হোসেনের ছেলে আব্দুল হাই, শফিক মিয়ার ছেলে মমিন মিয়া ও জাহিদ মিয়ার ছেলে মিলন মিয়া পালিয়েছেন।

এছাড়াও বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৪টি আলাদা অভিযান পরিচালনা করে কালেঙ্গা, গুইবিল, চিমটিবিল ও তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ি। তারা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থান কাপড়, জিলেট ব্লেড, ফুচকা ও ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, ৫টি অভিযানে জব্দ করা ভারতীয় পণ্য ও ফেনসিডিলের আনুমানিক মূল্য ১২ লাখ ৫১ হাজার টাকা প্রায়। চুনারুঘাট ও মাধবপুর থানায় মামলা দায়ের করে আটক আব্দুল আহাদ এবং জব্দ করা পণ্যগুলো হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর