গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৪ PM

গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

সৈয়দ রাসেল আহমদ

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ০১:৫৮:০৩ AM

গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার


সিলেটের গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমেদ লাকিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) রাত ১২টা ৩০ মিনিটে গোলাপগঞ্জ থানাধীন রণকেলী ইয়াগুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকারিয়া আহমেদ লাকি (২৫), পিতা রিয়াজ আহমেদ, গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী ইয়াগুল এলাকার বাসিন্দা।

তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নং ০৫, তারিখ ০৭/১১/২০২৪, জিআর নম্বর ১৯৫/২৪ অনুযায়ী অভিযোগ রয়েছে। মামলার তদন্তে প্রাপ্ত ভিডিও ফুটেজ এবং ডিজিটাল স্টিল ছবি পর্যালোচনা করে তাকে ঘটনার সাথে জড়িত হিসেবে সনাক্ত করা হয়।

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, “তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে মামলার ঘটনার সাথে তার সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

এস/আর

সিলেটজুড়ে


মহানগর