সিলেট নগরীর ৪২ নং ওয়ার্ড শ্রীরামপুর সিলেট- জকিগঞ্জ সড়ক দুর্ঘটনায় ঝর্না (৩৫) বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ঝর্না (৩৫) বেগম দক্ষিণ সুরমা থানার সিলাম আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী।
বুধবার দুপুরের সাড়ে ১২ টায় শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনাই ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মোগলাবাজার থানার শ্রীরামপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঝর্না বেগম (৩৫) নামে এক নারী। প্রাইভেটকারে তার স্বামী এবং সন্তানরাও ছিলেন। দুর্ঘটনায় তারা আহত হলেও জুনেদের অবস্থা গুরুতর।
স্থানীয়দের সহযোগীতায় তাদের সবাইকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মোগলাবাজার থানার ওসি মৃত্যুর বিষয়টি নিশ্চত করে করেছেন। তিনি বলেন লাশ মর্গে রাখা হয়েছে।
আজকে সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








