শাহপরান মাজারের পুকুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৫ PM

শাহপরান মাজারের পুকুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৩:০১:০৯ PM

শাহপরান মাজারের পুকুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার


শাহপরাণ মাজারের পুকুর থেকে হারুন মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হারুন মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের লাল মিয়ার ছেলে।

রোববার সকাল সোয়া ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাহপরাণ মাজার এলাকায় পুকুরে এক ব্যক্তিকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শাহপরাণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহের গলায় গভীর কাটা দাগ এবং হাতে কেনোলা (আঁচড়ের চিহ্ন) রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হারুন মিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার তিনি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরদিন সকালে তার মরদেহ শাহপরাণ মাজারের পুকুর থেকে উদ্ধার করা হয়।

শাহপরাণ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেন জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিস্তারিত জানা যাবে।”

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর