চুনারুঘাটে অবৈধ মাটি ও বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৩৩ AM

চুনারুঘাটে অবৈধ মাটি ও বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ০৭:৪৪:১৫ PM

চুনারুঘাটে অবৈধ মাটি ও বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আওতাধীন পূর্ব পীরেরগাঁও এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার বিকাল ৪ টায় অভিযানে কৃষিজমির উপরিভাগ থেকে মাটি কাটার সময় ৩টি ট্রাক্টর ও ১টি ভেকু (এক্সকাভেটর) মেশিন জব্দ করা হয়।

অভিযানে মোঃ লিটন মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অন্যরা পালিয়ে যায়। আটককৃত মোঃ লিটন মিয়া (৩৫) বগংগানগর গ্রামের মোঃ নিম্বর আলীর ছেলে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-এর ৪(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী আটককৃতকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় চুনারুঘাট থানা পুলিশের একটি টিম দায়িত্ব পালন করে।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এএসআর

সিলেটজুড়ে


মহানগর