সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৮৭০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত মাসুক মিয়া (২৮) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার হালাবাদী গ্রামের হারুন অর রশীদের ছেলে।
সোমবার (৫ জানুয়ারি) রাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের রামপুর এলাকা থেকে মাসুককে গ্রেফতার করে। পরে র্যাব তার পরিহিত জ্যাকেট তল্লাশি চালিয়ে পলিথিন দিয়ে মোড়ানো ৮৭০ পিস ইয়াবা জব্দ করে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র্যাব।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাসুক মিয়া দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। সেই সাথে তাহিরপুর থানার বিশেষ ট্রাইব্যুনাল ৭৮/১৫ নং মামলায় দুবছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুক।
আজকের সিলেট/এএসআর
বিশ্বম্ভপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








