জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন অভিযানে প্রায় ২৫ হাজার ঘনফুট বালু জব্দ
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪১ PM

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন অভিযানে প্রায় ২৫ হাজার ঘনফুট বালু জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০৬:৫৯:২২ PM

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন অভিযানে প্রায় ২৫ হাজার ঘনফুট বালু জব্দ


গোয়াইনঘাট উপজেলার জাফলং ব্রীজ ও চা-বাগানের বৈদ্যুতিক টাওয়ার রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে জাফলং ব্রীজ ও বৈদ্যুতিক টাওয়ার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত ও মজুদ করা আনুমানিক ২০ থেকে ২৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানে গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান, এএসআই মোবারক হোসেনসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ও সরকারি নির্দেশনা অমান্য করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে জাফলং ব্রীজ ও চা-বাগানের বৈদ্যুতিক টাওয়ার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

অভিযানের সময় সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, জাফলং ব্রীজ ও বৈদ্যুতিক টাওয়ার রক্ষার পাশাপাশি জাফলংয়ের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা ও নদীভাঙন প্রতিরোধে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর