ওসমানীনগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১১ AM

ওসমানীনগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০৭:৫১:৪৮ PM

ওসমানীনগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


ওসমানীনগর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তির (আনুমানিক বয়স ৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন গ্রামের হাফিজ আব্দুল মাজিদের টিলাবাড়ির পূর্ব ঘরের বারান্দায় লাকড়ির পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন বাড়ির মালিক। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। 

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের শরীরে আঘাতের সুস্পষ্ট কোনো চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে ওসমানীনগর থানার ওসি মো. মুরশেদুল আলম ভূইয়া বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর