বিয়ানীবাজারে হাওর থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৪ PM

বিয়ানীবাজারে হাওর থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ১০:০২:৩৪ PM

বিয়ানীবাজারে হাওর থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার


বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নে নিখোঁজের দশ দিন পর লিটন আহমেদ (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে মুড়িয়া হাওরের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লিটন আহমেদ উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হাওরের একটি বিলে মাছের খাবার দিতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি তীব্র দুর্গন্ধ অনুভব করেন। পরে সামনে এগিয়ে কচুরিপানার ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের বিষয়টি জানান।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। লিটনের পরিহিত পোশাক দেখে তার পরিবার নিশ্চিত হয় যে এটি নিখোঁজ লিটন আহমেদের মরদেহ।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন লিটন আহমেদ। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয় এবং পরে বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। লিটন আহমেদ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, উদ্ধার হওয়া লিটন মানসিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর