বিয়ানীবাজার-গোলাপগঞ্জে উন্নয়নের বিপ্লব ঘটানোর ঘোষণা এমপি এমরান চৌধুরীর
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৫ AM

বিয়ানীবাজার-গোলাপগঞ্জে উন্নয়নের বিপ্লব ঘটানোর ঘোষণা এমপি এমরান চৌধুরীর

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৬ ১০:০৪:৩৪ PM

বিয়ানীবাজার-গোলাপগঞ্জে উন্নয়নের বিপ্লব ঘটানোর ঘোষণা এমপি এমরান চৌধুরীর


সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘সদ‍্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আপামর জনসাধারণ তাদের যে পবিত্র আমানত আমাকে দিয়েছেন তা আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সততা ও নিষ্ঠার সঙ্গে রক্ষা করবো ইনশা আল্লাহ। সবাইকে সঙ্গে নিয়ে পিছিয়েপড়া বিয়ানীবাজার ও গোলাপগঞ্জকে আধুনিক ও উন্নয়নমুখী জনপদে রুপান্তরিত করতে দুই উপজেলাজুড়ে উন্নয়নের বিপ্লব ঘটাবো।

বৃহস্পতিবার বিকালে বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই তার প্রধান লক্ষ্য। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় নদী ও খাল খনন, রাস্তাঘাট ও সেতু নির্মাণসহ অবহেলিত এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনি কাজ করবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল ও নাজিম উদ্দীন লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সবুর ও আব্দুল কুদ্দুছ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিন চৌধুরীর কন্যা বিএনপি নেত্রী সাবিনা খান পপি, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান এম এ মান্নান, দেলোয়ার হোসেন ও ফরিদ আল মামুন, আঞ্জুমানে আল ইসলাহ বিয়ানীবাজার উপজেলা সভাপতি লুথফুর রহমান ও সাধারণ সম্পাদক গৌছ উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক চৌধুরী, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়া, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েক আহমদ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী, লাউতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ ও সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামিল আহমদ, সহ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও মিছবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, সিলেট জেলা কৃষকদলের সদস্য গুলজার আহমদ রাহেল, তানভীর সিদ্দিকী, বিয়ানীবাজার পৌর যুবদলের আহবায়ক হোসেন আহমদ দুলন, যুগ্ম আহ্বায়ক আহমেদ রিজভী, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাষ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমন, কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন প্রমুখ।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর