বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ০৩:৩৩:৩৫ অপরাহ্ন

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজিত বর্মন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সুজিত বর্মন ওই গ্রামের সত্যময় বর্মনের ছেলে।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজনদের কাছ থেকে জানা যায়, উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের অনিল বর্মনের বাড়িতে তার শ্যালিকা প্রিয়া বর্মনের বিয়ে উপলক্ষে রোববার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের জন্য বাড়ির চারপাশে আলোকসজ্জা করা হয়েছিল। সোমবার সকালে বাড়ির আঙিনায় টানানো আলোকসজ্জার বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ করলে সুজিত বর্মন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

তাহিরপুর থানার এসআই নাজমুল হক বলেন, বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর