বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জকিগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৪৯ PM

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জকিগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ০৪:১২:২৬ PM

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জকিগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল


জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে জকিগঞ্জ পৌর যুবদল'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনিরুল ইসলাম রাজন ও যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমদ এর উদ্দ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জকিগঞ্জ পৌর শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে বিএনপির উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জকিগঞ্জ পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনিরুল ইসলাম রাজনের সভাপতিত্বে, মিজানুর রহমান মুন্নার সঞ্চালনায় ও কেছরী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহসিন আহমেদ রাব্বানী সাহেবের দোয়া ও মোনাজাতে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা  জনাব জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ (রাসেল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজলশা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব চেরাগ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মুনিম আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অলি চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ বাজার  পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বেলাল আহমদ, উপস্থিত ছিলেন জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জামাল আহমদ খাঁন, বিশিষ্ট ব্যাবসায়ী জামাল আহমদ, উপস্থিত ছিলেন জকিগঞ্জ ফার্ণিচার সমিতির সভাপতি বাবলু আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহেদুজ্জামান, উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াব আহমদ, উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা আলম আহমদ, উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের মৎস্য পশু বিষয়ক সম্পাদক খায়রুল আলম, উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস রহমান সায়েফ, উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজেদ আহমদ, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য সামাদুর রেজা চৌধুরী, সদস্য বুরহান আহমদ, জকিগঞ্জ পৌর যুবদল নেতা নাজিম উদ্দীন রুমন, যুবদল নেতা সাহেদ আহমদ, পৌর যুবদলের সদস্য কামরুল ইসলাম, সদস্য জাবের আহমদ, সদস্য সাইফুর রহমান সাইফু, সদস্য রায়হান আহমদ, সদস্য আবু সুফিয়ান, সদস্য জাবুল আহমদ, উপজেলা যুবদল নেতা শাহিদ খাঁন, যুবদল নেতা জামরুল ইসলাম, যুবদল নেতা শাহাদত হোসেন, যুবদল নেতা মাছুম আহমদ, যুবদল নেতা জয়নাল আহমদ, সামিম আহমদ, রাজু আহমদ, লিটন আহমদ, জকিগঞ্জ পৌর যুবদল নেতা জাহেদ আহমদ, দুলাল আহমদ, তানজিল আহমদ, ফরহাদ আহমদ, আল আমিন, জিবন আহমদ, খায়রুল ইসলাম, সুমন আহমদ, হুসেন আহমদ, সামাদ আহমদ, জকিগঞ্জ পৌর জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব সুজন আহমদ, জকিগঞ্জ পৌর ছাত্রদল নেতা আশরাফুজ্জামান রাদী, ছাত্রনেতা রাশেদ আহমদ, ছাত্রনেতা ওয়াজেদ আহমদ, রিফাত আহমদ, জিহাদ আহমদ, জিয়াউর রহমান, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির আহমদ, জিএমসি কলেজ ছাত্রদলের সভাপতি জুনেদ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা রাকিব আহমদ, বাপ্পী আহমদ সহ জকিগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

মাহফিলে অতিথিদের আন্তরিক স্বাগত জানান আয়োজকরা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। ইফতারের আগে দোয়া মাহফিলে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির অগ্রগতি, স্থিতিশীলতা এবং সুখ-সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে রমজানের পবিত্রতা, তাৎপর্য ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, রমজান মাস মানুষের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং একসঙ্গে কাজ করার মধ্য দিয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন তারা। এবং জুলাই-আগস্টের গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিজয়ী সকল নেতাকর্মী, শহীদ পরিবার এবং মিথ্যা মামলায় নির্যাতিতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর