লন্ডন অফিস : আজকের সিলেট ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক ও ইউকে অফিস ইনচার্জ ড.আজিজুল আম্বিয়া স্বরচিত প্রবন্ধের বই 'গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য' ও নিজ সম্পাদিত 'মুজিব দ্য গ্রেট' ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তকে উপহার দিয়েছেন।
সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনিস্টার হোটেল এর রিসেপশন এরিয়ার লবিতে তিনি এই বই উপহার দেন।
বইগুলিতে বাংলাদেশের স্বাধীনতা, ভাষা আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোরআন , হযরত মুহাম্মদ (সাঃ), বাংলাদেশের সিনেমা, ফিলিস্তিন এর ইতিহাস ও বাংলাদেশের স্বাস্হ্য নীতি সহ জীবনের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে লেখা রয়েছে । এছাডা মুজিব দ্য গ্রেট এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক খ্যাতিমান লেখকদের ও লেখা রয়েছে ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, তিনি অনেক খুশি হয়েছেন যে, এরকম সাহিত্য চর্চা বিদেশের মাটিতে করা সম্ভব হচেছ এবং বই ও লেখকের জন্য শুভকামনা করেন ।
সাংবাদিক শ্যামল দত্ত বইটির কিছু অংশ পড়েন মন্তব্য করে বলেন, প্রবাসের মাটিতে থেকে এরকম কাজ অবশ্যই সাহসী উদ্দ্যোগ বলা যায়। তিনি লেখক এবং বইগুলির সফলতা কামনা করেন। আর লেখককে এই কাজ অব্যাহত রাখার অনুরোধ করেন।
আজকের সিলেট/এসটি
. 








