সিলেটে বিভাগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে সিলেট-এ শনিবার ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রোববার সন্ধ্যায় সংস্থার নিয়মিত পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অফিসের মতে, বর্ষা মৌসুম শুরুর আগের সময়ে এ ধরনের বিচ্ছিন্ন বৃষ্টিপাত স্বাভাবিক। এ সময় বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর প্রবণতাও থাকে।
এদিকে আগামী সপ্তাহ থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








