কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা, কানাডা থেকে সক্রিয়
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৪৯ PM

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা, কানাডা থেকে সক্রিয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ০৩:৩৮:০৮ AM

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা, কানাডা থেকে সক্রিয়


কানাডা থেকে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপনে সুসংগঠিত করার অভিযোগ উঠেছে সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য স্যায়িদ আহমেদ সুহেদের বিরুদ্ধে।

গোপন সূত্রে জানা যায়, কানাডায় অবস্থান করেও তিনি দেশে থাকা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দলের কার্যক্রম সচল রাখতে দিচ্ছেন নানা দিকনির্দেশনা। এমনকি কর্মীদের মাঝে ঈদ উপহার পাঠিয়ে তাদের উজ্জীবিত রাখার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে দলটি প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারলেও গোপনে নেতাকর্মীদের সুসংগঠিত করার চেষ্টা চলছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ কর্মী বলেন, গত দুই বছরে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে এবং আর্থিকভাবেও অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই খোঁজখবর না নিলেও কানাডা থেকে সুহেদ খোঁজখবর নেন এবং মাঝে-মধ্যে আর্থিক সহযোগিতাও করেন বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে স্থানীয় এক বিএনপি নেতা বলেন, বর্তমানে দেশে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর সুযোগ নেই। তবে কেউ ব্যক্তিগতভাবে কাউকে আর্থিক সহায়তা করলে সেটি তার ব্যক্তিগত বিষয় বলেও তিনি মন্তব্য করেন।

তবে প্রশাসন বলছে দেশে কোন অশৃঙ্খলা করার চেস্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না।

এস/আর

সিলেটজুড়ে


মহানগর