সিলেটে মিছিল করছে নিষিদ্ধ আওয়ামী লীগ, ৮ মাসে ৯ মামলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ AM

সিলেটে মিছিল করছে নিষিদ্ধ আওয়ামী লীগ, ৮ মাসে ৯ মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ১১:১৩:৪২ AM

সিলেটে মিছিল করছে নিষিদ্ধ আওয়ামী লীগ, ৮ মাসে ৯ মামলা


সিলেট মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৯টি মামলা হয়েছে। মহানগরীর ছয় থানায় পুলিশ বাদী হয়ে দায়ের করা এসব মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ১৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে পাঁচ শতাধিক ব্যক্তিকে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনের ১৩ (৯)(৩)১০-১১-১২-১৩ ধারায় মামলাগুলো করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বিভিন্ন মিছিল-মিটিং ও কর্মকাণ্ডের ঘটনায় এসব আইনি পদক্ষেপ নেওয়া হয়।

মামলাগুলোর এজাহারে নাম থাকা ১৫০ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আসামিদের মধ্য থেকেও পুলিশ এখন পর্যন্ত ৯৪ জনকে গ্রেফতার করেছে। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত মহানগরীর ছয় থানায় সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচিকে ঘিরে ধারাবাহিকভাবে এসব মামলা দায়ের করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল-মিটিংসহ যেকোনো কার্যক্রমের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

তিনি বলেন, মামলার এজাহারে যাদের নাম রয়েছে এবং তদন্তে যাদের সম্পৃক্ততার প্রমাণ মিলছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এসব মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর