মানবপাচারের অভিযোগে নিজ বাড়ি থেকে গ্রেফতার কাউসার মিয়া
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ PM

মানবপাচারের অভিযোগে নিজ বাড়ি থেকে গ্রেফতার কাউসার মিয়া

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০৬:৩০:৪৮ PM

মানবপাচারের অভিযোগে নিজ বাড়ি থেকে গ্রেফতার কাউসার মিয়া


সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় মানবপাচারের অভিযোগে কাউসার মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। পুলিশের দাবি, কাউসার মিয়া মানবপাচার চক্রের সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে ‘আদম ব্যবসায়ী’ হিসেবে পরিচিত। শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানবপাচারবিরোধী অভিযান চালানো হয়। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের নির্দেশনায় পরিচালিত অভিযানে এসআই তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানের একপর্যায়ে পশ্চিম জাফলং ইউনিয়নের মাইজগাঁও এলাকায় কাউসার মিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাটের সীমান্তবর্তী এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে মানবপাচার ও অবৈধভাবে লোকজনকে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত একটি চক্র সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে, চক্রের সদস্যরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে ভারতে পাঠানোর কথা বলে অর্থ আদায় করেন। আবার অবৈধ পথে সীমান্ত পারাপারের সময় তাঁদের মোবাইল ফোন, ব্যাগ, টাকা-পয়সা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।

কাউসার মিয়াকে গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে মানবপাচারসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর সঙ্গে চক্রের অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা বলেন, সীমান্ত এলাকায় মানবপাচারকারীদের তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান প্রয়োজন। তাঁদের ভাষ্য, অসহায় ও দরিদ্র মানুষকে ভারতে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচারকারীরা বিভিন্ন সময় বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরে অনেকেই প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক বলেন, মানবপাচার ও অবৈধ সীমান্ত পারাপার বিষয়ে গোয়াইনঘাট থানা পুলিশ জিরো টলারেন্স।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর