বিয়ানীবাজারে বাসে তল্লাশি, ৪ লাখ ৮০ হাজার টাকার ইয়াবাসহ আটক ১
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ PM

বিয়ানীবাজারে বাসে তল্লাশি, ৪ লাখ ৮০ হাজার টাকার ইয়াবাসহ আটক ১

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০৭:৩৭:৪৮ PM

বিয়ানীবাজারে বাসে তল্লাশি, ৪ লাখ ৮০ হাজার টাকার ইয়াবাসহ আটক ১


সিলেটের বিয়ানীবাজারে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক কামাল জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত আরজদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিমের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালনা করা হয়। বিয়ানীবাজার থানা পুলিশের একটি অভিযানিক দল চারখাই পুলিশ ক্যাম্পের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন কামাল মিয়াকে আটক করা হয়।

তল্লাশির একপর্যায়ে তাঁর কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে ইয়াবাগুলো জব্দ করা হয়।

বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, চারখাই পুলিশ ক্যাম্পের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে কামাল মিয়াকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর