মধ্যনগরে মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:২৪ AM

মধ্যনগরে মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৪/২০২৪ ১১:৫৮:৫৫ AM

মধ্যনগরে মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো নতুন বছরের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়। ১৪৩০বাংলাকে বিদায় ও ১৪৩১বাংলা নববর্ষকে আনুষ্ঠানিক ভাবে  বরণ করা হয়েছে।

রোববার সকালে মধ্যনগর উপজেলা কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষীন করে।এবং এর পরপরেই মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও শিশু কিশোরীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।

মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃএমরান হোসেন।এসময় প্রভাষক নির্মল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ইউনূস মিয়া,সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহম্মেদ(অঃদাঃ)উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আকমল হোসেন(অঃদাঃ),সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার রাজীব দেবনাথ,প্রভাষক সুজন সরকার প্রমুখ।

বক্তাগন নববর্ষের এইদিনে বিগত বছরকে বিদায় জানিয়ে ১৪৩১বাংলাকে সাদরে গ্রহণ করেন।পাশাপাশি বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে প্রতিটি মানুষকে নতুন করে সাজিয়ে নেয়ার আহ্বান জানান।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর