সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ৯ এর পৃথক অভিযযানে ৪০০ বোতল ফেনসিডিল ও ৩০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে।
রোববার ওসমানীনগরে র্যাব তাদেরকে গ্রেফতার করে।
র্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, তাদের একটি টিম দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট জেলার ওসমানীনগরে অভিযান পরিচালনা করে ৪০০ বোতল ফেনসিডিলসহ ২ জন পেশাদার মাদক কারবারিকে আটক করে।
আটকরা হলেন- সিলেটের গোয়ানঘাট উপজেলার কচুয়ারপাড়ের মো. উজ্জল মিয়া (৩৩) ও একই উপজেলার জাঙ্গাইল গ্রামের মো. ফয়েজ আহমেদ (২৬)।
অপরদিকে, র্যাব-৯ এর আরেকটি টিম রোববার দিবাগত রাত ১টার দিকে ওসমানীনগরের আরেকটি এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ ২ জন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে।
আটকরা হলেন- জামালপুর জেলার পূর্ব পলাবান্দা মো. আমির হোসেন (৫১) ও একই গ্রামের মো. নাদের হোসেন (৩০)।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হবে র্যাব-৯।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








