গোয়াইনঘাটে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:২৪ AM

গোয়াইনঘাটে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৪/২০২৪ ০৩:০৩:৪৭ AM

গোয়াইনঘাটে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা


গোয়াইনঘাটে জাফলংসহ বিভিন্ন পর্যটন স্পটে ঈদ ও নববর্ষের ছুটিতে প্রতিদিন লক্ষাধিক পর্যটকদের সমাগম হচ্ছে। ঈদের দিন থেকে শুরু করে নববর্ষ পহেলা বৈশাখ পর্যন্ত পর্যটকদের সমাগমে মুখরিত ছিল গোয়াইনঘাটের পর্যটন স্পট গুলো। 

রোববার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম পরিচালনায় ৪ টি মামলায় ৪ জনকে অর্থদণ্ড প্রদান করেন।

পর্যটকদের সার্বিক ব্যবস্থাপনায় ও নিরাপত্তায় উপজেলা প্রশাসনের নিবিড় মনিটরিং অব্যাহত রয়েছে।

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটিতে প্রতিদিন গোয়াইনঘাট উপজেলাধীন পর্যটন স্পটগুলোতে

নির্বিঘ্নে বাংলা নববর্ষ উদযাপন নিশ্চিতকরণে জাফলং, রাতারগুল সহ গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম এবং জেলা প্রশাসন,সিলেট এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। 

হোটেল ও দোকান গুলোতে নায্য মূল্য ও আগত পর্যটকদের সেবা নিশ্চিতকরণে এবং নারীবান্ধব পর্যটন স্পট নিশ্চিতে ইভটিজিং প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করছেন গোয়াইনঘাট থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ।

ইভটিজিংয়ের দায়ে মো: রহিম উদ্দিনকে দন্ডবিধির ৫০৯ ধারায় ৫,০০০ (পাঁচ হাজার) টাকা,পর্যটকককে পঁচা ও বাসি খাবার পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ মোতাবেক ১,০০০ টাকা, কোল্ড ড্রিংকস ও পানীয় জাতীয় খাবার সহ সকল জাতীয় খাদ্য পণ্যে প্যাকেটে লিখিত মূল্যের চাইতে বেশি মূল্যে পণ্য বিক্রি করায় এক পাইকারি দোকানকে ২,০০০ টাকা এবং অতিরিক্ত  উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির নির্ধারিত জোনের বাইরে গিয়ে সরকারি নির্দেশ অমান্য করে দোকান বসিয়ে জনভোগান্তি সৃষ্টি করার দায়ে ১ দোকানিকে ৫,০০ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা থেকে এক দম্পতির সরাসরি  অভিযোগের প্রেক্ষিতে  জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট থেকে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুল ইসলাম ট্যুরিস্ট বোট চালক কে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় ও পর্যটকদের সাথে প্রতারণার দায়ে তার অর্থনৈতিক সামর্থ্য বিবেচনা করে ১,০০০ টাকা জরিমানার করেন। 

মোবাইল কোট শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন,গোয়ানঘাটের পর্যটন স্পটগুলোতে আগত পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিতে উপজেলা প্রশাসনের এই কার্যক্রম ধারাবাহিক ও সার্বক্ষণিক অব্যাহত থাকবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর