যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে একজনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। নিহত ইউসুফ কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের তিনছটি গ্রামের নুরুল হক মেম্বারের পুত্র।
স্থানীয় সময় শনিবার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে; এমন সংবাদ পেয়ে শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনার পর আইনশৃঙ্খলাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।
সিটি অব বাফেলোর এশিয়ান অ্যাডভাইজার শাহী চৌধুরী সংবাদমাধ্যমকে বাফেলো শহরে দুই বাংলাদেশি নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/ডি/এসটি
প্রবাস জীবন ডেস্ক 








