রবিবার থেকে মুড়ারবন্দ দরবার শরীফের ৩ দিন ব্যাপী ওরস
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১২ AM

রবিবার থেকে মুড়ারবন্দ দরবার শরীফের ৩ দিন ব্যাপী ওরস

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ১০:৩৮:১৪ AM

রবিবার থেকে মুড়ারবন্দ দরবার শরীফের ৩ দিন ব্যাপী ওরস

চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ দরবার শরীফ


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি ৩ দিন ব্যাপী ৭০৩ তম বার্ষিক পবিত্র ওরস অনুষ্ঠিত হবে। এবার মুড়ারবন্দ দরবার শরীফের কঠোর নিরাপত্তা দিয়ে দেবেন পুলিশ প্রশাসন। এছাড়াও মোতাওয়াল্লী,  মাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক ও খাদেমদের নিয়োগকৃত স্থানীয় অসংখ্য সেচ্ছাসেবক কর্মী নিরাপত্তা ও আগত মেহমানদের সেবায় নিয়জিত থাকবেন।

রবিবার থেকে পবিত্র ওরস শুরু । ওরস কর্মসূচি মধ্যে রয়েছে- প্রথম দিন ভোর সকালে হযরত ( মাদনী)  সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) সিপাহসালার পূর্ব - পশ্চিম রওজা সহ ১২০ আউলিয়ার মাজার শরীফ গিলাফ চড়ানো ।মঙ্গলবার রাত  ১টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ওরস সমাপ্তি হবে। 

উক্ত ৩ দিন পবিত্র ওরস সফলের লক্ষ্যে সারাদেশের দরবার শরীফের আশেকান ভক্ত বৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন দরবার শরীফের মোতাওয়াল্লী শাহ সূফী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ সফি চিশতী। 

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর