সুনামগঞ্জের মধ্যনগরে ইঞ্জিনচালিত নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের নাম সাফেল মিয়ার (১৮)। সে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের কাউহানী গ্রামের মৃত আলীনুর মিয়ার ছেলে।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সানুয়া এলাকার মনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
জানা যায়, বৃহস্পতিবার (৩০) মে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বংশীকুন্ডা বাজার থেকে ইঞ্জিন চালিত নৌকা যোগে বাড়ি ফেরার সময় নৌকা থেকে পড়ে গিয়ে সানুয়া গ্রাম সংলগ্ন মনাই নদীতে নিখোঁজ হয় ওই কিশোর। পরে নিখোঁজের ১৩ ঘন্টা পর মনাই নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ আজাদ জানান, ইঞ্জিন চালিত নৌকা থেকে মনাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার পর থেকেই এলাকাবাসী তাকে উদ্ধারের চেষ্টা চালায়। রাতভর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে পরদিন শুক্রবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে কয়েকশ মিটার দূরে ভাসমান অবস্থায় নিখোঁজ কিশোরের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে এলাকাবাসী।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করার পর পরবর্তী আইনি গ্রহন করা হবে।
আজকের সিলেট/প্রতিনিধি/জেকেএস
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








