গোয়াইনঘাটে প্রধানমন্ত্রীর জরুরী খাদ্য সহায়তা বিতরণ
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:১৮ AM

গোয়াইনঘাটে প্রধানমন্ত্রীর জরুরী খাদ্য সহায়তা বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৫/২০২৪ ০৯:৪৩:১৪ AM

গোয়াইনঘাটে প্রধানমন্ত্রীর জরুরী খাদ্য সহায়তা বিতরণ


অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ টি ইউনিয়নে বন্যা দুর্গত পানিবন্ধি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর জরুরী খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে পানিবন্ধী  বন্যা দুর্গত জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জরুরি খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।

শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক বন্যায়  ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের  সড়ক ও ব্রীজ-কালভার্ট সমূহ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম। তিনি উপজেলার  মধ্য জাফলং, পূর্ব জাফলং, লেংগুড়া, গোয়াইনঘাট, পূর্ব আলীরগাঁও, ডৌবাড়ি ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন  এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি,  প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. জামাল খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ সমন্বয়ে গঠিত টিম উপজেলার ১৩ টি ইউনিয়নের রাস্তাঘাট, সড়ক, ব্রীজ-কালভার্টের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি, গবাদিপশুর ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছেন।

এছাড়া এলজিইডি'র উপজেলা প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের  অনতিবিলম্বে নদী ও খালের পার্শ্বস্থ গুরুত্বপূর্ণ স্থানের বাঁধ, ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট ও ব্রীজ সমূহকে মেরামত ও সংস্কার করে যানবাহন ও জনচলাচল উপযোগী করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য  ইমরান আহমদ এর নির্দেশনায় ১৩ টি ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন   আওয়ামী লীগ ও  অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এর মাধ্যমে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর