সিলেট জেলায় ৪ শ’ টন চাল ও নগদ সাড়ে ৩৩ লাখ টাকা বরাদ্দ
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৫০ AM

সিলেট জেলায় ৪ শ’ টন চাল ও নগদ সাড়ে ৩৩ লাখ টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৬:০০:৩৬ AM

সিলেট জেলায় ৪ শ’ টন চাল ও নগদ সাড়ে ৩৩ লাখ টাকা বরাদ্দ


সাম্প্রতিক বন্যায় সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে  জেলার ১৩ উপজেলায় ক্ষতিগ্রস্থদের জন্য সরকারি ত্রান উপ-বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্ধের মধ্যে নগদ ৩৩ লাখ ৫০ হাজার টাকার মধ্যে সাধারণের জন্য ১৫ লাখ ৫০ হাজার টাকা, শিশুখাদ্য বাবদ ৯ লাখ টাকাএবং গো-খাদ্য বাবদ ৯ লাখ টাকা, ৪ শ’ মেট্রিক টন চাল এবং ১ হাজার ২৫০ বস্তা শুকনো খাবার রয়েছে।

সিলেটের জেলা প্রশাসন থেকে এই বরাদ্ধের তালিকা দেয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলায় ৪০ মেট্রিক টন চাল, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা,শুকনো খাবার ২শ’ বস্তা,শিশু খাবার বাবদ ৫৫ হাজার টাকা এবং গোখাদ্য বাবদ ৫৫ হাজার টাকা।

গোয়াইনঘাট উপজেলায় ৪০ মেট্রিক টন চাল, নগদ ১লাখ ৫০ হাজার টাকা, ২শ’ বস্তা শুকনো খাবার, শিশুখাদ্য বাবদ ৯০ হাজার টাকা ও গোখাদ্য বাবদ ৯০ হাজার টাকা।

জৈন্তাপুর উপজেলায় ৪০ মেট্রিক টন চাল, নগদ ১লাখ ৫০ হাজার টাকা, ২শ’ বস্তা শুকনো খাবার, শিশুখাদ্য বাবদ ৬০ হাজার টাকা ও গোখাদ্য বাবদ ৬০ হাজার টাকা।

কানাইঘাট উপজেলায় ৪০ মেট্রিক টন চাল, নগদ ১লাখ ৫০ হাজার টাকা, ২শ’ বস্তা শুকনো খাবার, শিশুখাদ্য বাবদ ৭৫ হাজার টাকা ও গোখাদ্য বাবদ৭৫ হাজার টাকা।

জকিগঞ্জ উপজেলায় ৪০ মেট্রিক টন চাল, নগদ ১লাখ ৫০ হাজার টাকা, ২শ’ বস্তা শুকনো খাবার, শিশুখাদ্য বাবদ ৭৫ হাজার টাকা ও গোখাদ্য বাবদ ৭৫ হাজার টাকা।

বিয়ানীবাজার উপজেলায় ২৫ মেট্রিক টন চাল, নগদ ১লাখ  টাকা, ৫০ বস্তা শুকনো খাবার, শিশুখাদ্য বাবদ ৮৫ হাজার টাকা ও গোখাদ্য বাবদ ৮৫ হাজার টাকা।

গোলাপগঞ্জ উপজেলায় ২৫ মেট্রিক টন চাল, নগদ ১লাখ  টাকা, ৫০ বস্তা শুকনো খাবার, শিশুখাদ্য বাবদ ৯০ হাজার টাকা ও গোখাদ্য বাবদ ৯০ হাজার টাকা।

সদর উপজেলায় ২৫ মেট্রিক টন চাল, নগদ ১লাখ  টাকা, ৫০ বস্তা শুকনো খাবার, শিশুখাদ্য বাবদ ৬৫ হাজার টাকা ও গোখাদ্য বাবদ ৬৫ হাজার টাকা।

বিশ্বনাথ উপজেলায় ২৫ মেট্রিক টন চাল, নগদ ১লাখ  টাকা, ৫০ বস্তা শুকনো খাবার, শিশুখাদ্য বাবদ ৬৫ হাজার টাকা ও গোখাদ্য বাবদ ৬৫ হাজার টাকা।

ওসমানীনগর উপজেলায় ২৫ মেট্রিক টন চাল, নগদ ১লাখ  টাকা, ৫০ বস্তা শুকনো খাবার, শিশুখাদ্য বাবদ ৬৫ হাজার টাকা ও গোখাদ্য বাবদ ৬৫ হাজার টাকা।

দক্ষিণ সুরমা উপজেলায় ২৫ মেট্রিক টন চাল, নগদ ১লাখ  টাকা, শিশুখাদ্য বাবদ ৬৫ হাজার টাকা ও গোখাদ্য বাবদ ৬৫ হাজার টাকা।

ফেঞ্চুগঞ্জ উপজেলায় ২৫ মেট্রিক টন চাল, নগদ ১লাখ  টাকা, শিশুখাদ্য বাবদ ৫৫ হাজার টাকা ও গোখাদ্য বাবদ ৫৫হাজার টাকা।

বালাগঞ্জ উপজেলায় ২৫ মেট্রিক টন চাল, নগদ ১লাখ  টাকা, শিশুখাদ্য বাবদ ৫৫ হাজার টাকা ও গোখাদ্য বাবদ ৫৫হাজার টাকা।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর