হবিগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:০২ AM

হবিগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ থেকে

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ০৬:৩৩:১১ AM

হবিগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু


হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার  বিকেলে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর দক্ষিণ হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিরাশী ইউনিয়নের ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (৪০) ও রূপসপুরের সতীশ দেবনাথের ছেলে প্রসুদেব নাথ (৪০)।


ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব আলী তালুকদার জানান, সালাম ও প্রসুদেব পাওয়ার টিলার দিয়ে রূপসপুর দক্ষিণ হাওরে জমিতে কাজ করছিলেন। সেখানে বৃষ্টির সময় বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় সালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হবে বলে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, বজ্রপাতে দুজন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর