বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, ইসলাম নিছক ধর্ম নয়, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কুরআন নিছক একটি ধর্মীয় গ্রন্থ নয়, এতে রয়েছে সকল সমস্যার সমাধান। মানবতার মুক্তির গ্যারান্টি। শান্তি, স্বস্তি ও নিরাপত্তা বিধানের সুস্পষ্ট বর্ণনা। তিলাওয়াত, অধ্যয়ন, অনুধাবন, অনুসরণ, প্রচার প্রসার ও এর প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা মুসলমানদের অপরিহার্য দায়িত্ব।
তিনি রোববার (১৪ জানুয়ারি) রাতে সিলেটের কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ এলাকাধীন লালটিলা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদ্রাসার মুহতামিম হাফিজ আব্দুল জব্বারের সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ লোকমান আহমদের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করেন মাওলানা জালাল আহমদ কাকুরী, মাওলানা হাফিজুর রহমান বাহুবলী, মাওলানা আসাদ উদ্দীন, মাওলানা ইলিয়াছুর রহমান ও মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
মাহফিলে মাদ্রাসা ইন্তেজামিয়া কমিটির সদস্য, দাতা সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, নৈতিক শিক্ষা ছাড়া শিক্ষার্থীদের আদর্শ নাগরিকরূপে গড়ে তোলা সম্ভব নয়। ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। মুসলিম সন্তানদের কুরআন, হাদীস-সুন্নাহ'র আলোকে গড়ে তুলতে হবে। দুনিয়ার যাবতীয় মৌলিক শিক্ষা প্রদানের পাশাপাশি আখেরাতের ব্যাপারে পরিস্কার ধারণা দিতে হবে। উভয় জগতে সফলতার রাস্তা দেখাতে হবে।
আজকের সিলেট/প্রেস/ বার্তা/ কে আর
ধর্ম ও জীবন ডেস্ক 








