দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:২২ AM

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ০৪:১৪:০৩ AM

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু


দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নে লামাসানিয়া গ্রামে পানিতে ডুবে দুই বছরের ফাবিয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে লামাসানিয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

শনিবার সকাল ১১ টার দিকে সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফাবিয়া তার নিজ বসতবাড়ি সংলগ্ন উঠানে খেলাধুলা করেছিল। এক পর্যায়ে শিশুটির খোঁজ হলে বাড়িতে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন পরিবারের লোকজন। পরে তাদের বাড়ির সামনের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর