জৈন্তাপুরের চিকনাগুলে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় মঈনুল হোসেন (৪২) নামে সিলেট গ্যাস ফিল্ডের এক কর্মকর্তার আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সিলেট গ্যাস ফিল্ডস লি: এর উপ-ব্যবস্থাপক ও উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার মধ্যরাতে এ দূঘর্টনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-তামাবিল জাফলং মহাসড়কের চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডস লি: এর ৮নং কুপ-সংলগ্ন এলাকায় একটি ডিআই পিকআপ ভ্যান তাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্বার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এঘটনার পর এই ঘটনার পর উত্তেজিত জনতা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে। পরে গভীর রাতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জৈন্তাপুর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সড়ক বিচারের বিষয়ে আস্বস্ত করলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি মো: তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/ডি/এসটি
জৈন্তাপুর প্রতিনিধি 








