মাধবপুরে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:০৮ PM

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ০১:৫৭:১৬ AM

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু


ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায়  শাহপুর নতুন বাজার এলাকায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় আব্দুল মজিদ (৪০) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মজিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের মোস্তফা আলীর পুত্র। তিনি স্টার পোরসেলিন সিরামিক কোম্পানীতে কর্মরত ছিলেন।

শনিবার ভোররাতে এদুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ভোররাতে সিলেটগামী একটি অজ্ঞাত গড়ি পথচারী আব্দুল মজিদকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর