শান্তিগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০১ PM

শান্তিগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৩:০৫:২৬ AM

শান্তিগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু


শান্তিগঞ্জে বেপরোয়া গতির মালবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম মরিয়ম বেগম (০৭)। সে আস্তমা গ্রামের এমদাদুল হকের মেয়ে।

সোমবার সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের আব্দুল মজিদ কলেজের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক শিশু মরিয়মকে চাপা দেয় এবং ট্রাকটি খাদে পড়ে যায়। এতে তার দেহ চূর্ণবিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে৷ শিশু মরিয়মের পরিবার আব্দুল মজিদ কলেজের পার্শ্বেই বসবাস করে।

শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুকে চাপা দেয়া ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর