সিলেটে ভারী বর্ষণের আভাস
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:০৬ PM

সিলেটে ভারী বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৩:১১:১৭ AM

সিলেটে ভারী বর্ষণের আভাস


দেশের চার বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে যেসব জায়গায় তাপপ্রবাহ বিরাজ করছে, তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার ও আগামীকাল মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া আজ ও আগামীকাল মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামীকাল মঙ্গলবারও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর