সাদাপাথর থেকে লুটেরাদর চুরি করে নিয়ে আসা পাথর বুঝাই একটি ট্রাক জব্দ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের হাইটেক পার্কের সামন থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকের সাথে থাকা চালক ও ২জন সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানার একদল ফোর্স অভিযান পরিচালনা করে সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হাইটেক পার্কের সামন থেকে সাদাপাথর বুঝাই একটি ট্রাক জব্দ করে। এ সময় ট্রাকের ড্রাইভারসহ ২ পাথরখেকুকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, তেলিখাল গ্রামের সাইদুল হকের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৮), গৌরিনগর গ্রামের আকরম আলীর ছেলে আবুল হোসেন (৩২) ও খাগাইল গ্রামের জমির উদ্দিনের ছেলে এনামুল হক (১৯)।
কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, সাদাপাথর বুঝাই ট্রাক সহ তাদেরকে আটক করা হয়েছে। যথারীতি মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আজকের সিলেট/বার্তা/কে.আর









