ইংল্যান্ডে স্নাতক ডিগ্রি অর্জন করলেন সাংবাদিক আফজাল হোসেন
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০২ PM

ইংল্যান্ডে স্নাতক ডিগ্রি অর্জন করলেন সাংবাদিক আফজাল হোসেন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৯:৩৪:২৮ AM

ইংল্যান্ডে স্নাতক ডিগ্রি অর্জন করলেন সাংবাদিক আফজাল হোসেন


ইংল্যান্ডের স্বনামধন্য ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ আর্টস থেকে স্নাতক ডিগ্রী অর্জন করলেন "নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের" (জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত) সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। গতকাল তার সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে। 

জানা যায়, আফজাল হোসেন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির বনগাঁও গ্রামের কৃতি সন্তান। দেশে থাকাকালীন সময়ে তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের। পরবর্তীতে তিনি পড়াশোনার জন্য বিদেশে পাড়ি জমান। 

এদিকে আফজাল হোসেন ভবিষ্যতে সফলতা কামনা করে দেশ-বিদেশের সকলের কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি তার পরিবারের পক্ষ থেকেও সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর