আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষনা
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৭ AM

সাধারণ ক্ষমা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে

আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ০৬:০৫:০০ AM

আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষনা

ফাইল ছবি


বৃহস্পতিবার ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ, কাসটমস এন্ড পর্ট সিকিউরিটি (ICP) স্থানীয় গণমাধ্যমে জানায়, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষনা করেছে দেশটির সরকার। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে দুই মাসের সাধারণ ক্ষমার রায়টি কার্যকর হবে।

সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা পাচ্ছেন বৈধতার সুযোগ। যারা পূর্বে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ তারা ১ সেপ্টেম্বর থেকে দুই মাসের মধ্যে ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাবেন অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন।

আমিরাত সরকারের এমন সিদ্ধান্তে আপাতত হাঁপ ছেড়ে বেঁচেছেন দেশটিতে থাকা বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীরা। স্বস্তির পরিবেশ দেখা যায়, দেশটিতে থাকা বাংলাদেশি অভিবাসীদের মধ্যেও।

উল্লেখ্য, আমিরাতে ২০১৮ সালের সাধারণ ক্ষমার সময় ৫০ হাজার বাংলাদেশি সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

UAE

সিলেটজুড়ে


মহানগর