সুনামগঞ্জের ধর্মপাশায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
ধর্মপাশা বাজার, স্কুল-কলেজ, হাসপাতালের ময়লা আবর্জনা পরিস্কার করে তারা। এতে সন্তোষ প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ।
শিক্ষার্থী সজিব তালুকদার ও আশরাফুল আলম আরিফ বলেন, উপজেলা উপজেলা সদেরর বিভিন্ন বাজার, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে ময়লার স্তুপ দেখা যেতো। আমরা সেগুলো পরিষ্কার করেছি। পাশাপাশি সবাইকে আবর্জনা ফেলার জন্য ঝুড়ি অথবা ডাস্টবিন ব্যবহার করার আহবান জানিয়েছি।
আজকের সিলেট/ডি/এপি
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








