সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে কলেজের পাশে যুবকের মরদেহ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৬ ০৫:৫৩:১৮ অপরাহ্ন

জৈন্তাপুরে কলেজের পাশে যুবকের মরদেহ উদ্ধার


জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি নজরুল ইসলাম (৪২)। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার রাজিবপুর এলাকার বাসিন্দা।

রবিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়র থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। ফেরি করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর