মাধবপুরে বজ্রপাতে দুই সহোদরসহ নিহত ৩
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৪ AM

মাধবপুরে বজ্রপাতে দুই সহোদরসহ নিহত ৩

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ১২:৪৫:৪২ PM

মাধবপুরে বজ্রপাতে দুই সহোদরসহ নিহত ৩


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজন হলেন- খড়কি গ্রামে আশরাফ উদ্দিনের ছেলে সাহাব উদ্দিন (২৫), তার ছোট ভাই মনির উদ্দিন (২২) ও বহরা ইউনিয়নে দলগাঁও গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে শফিক মিয়া (৫৫)। আহত ব্যক্তির নাম খলিল মিয়া (২৫)। তিনি দলগাঁও গ্রামের জলিল মিয়ার ছেলে।এ সময় খলিল মিয়া (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।

সোমবার উপজেলার জগদীশপুর ও বহরা ইউনিয়নে পৃথক সময় তারা মারা যান।

স্থানীয়রা জানান, বিকেলে কৃষক সাহাব উদ্দিন ও তার ছোট ভাই মনির উদ্দিন খড়কি গ্রামের মাঠে কাজ করছিলেন। সেখানে বৃষ্টির সময় বজ্রপাতে দুজন আহত হলে তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একইদিন দলগাঁও গ্রামে শফিক মিয়া ও খলিল মিয়া বজ্রপাতে আহত হন। তাদেরও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শফিককে মৃত ঘোষণা করেন। খলিল মিয়াকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর