শায়েস্তাগঞ্জে বন্যার্তদের জন্য তিন মাসের বিশেষ ওএমএস কর্মসূচি
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩৯ PM

দুই ডিলার চাল ও আটা বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ রেজাউল

শায়েস্তাগঞ্জে বন্যার্তদের জন্য তিন মাসের বিশেষ ওএমএস কর্মসূচি

.

প্রকাশিত: ০২/০৯/২০২৪ ০৭:৩৮:৩৩ AM

শায়েস্তাগঞ্জে বন্যার্তদের জন্য তিন মাসের বিশেষ ওএমএস কর্মসূচি


সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: চট্টগ্রাম ও সিলেট বিভাগের ভয়াবহ বন্যায় ১৪ জেলায় ক্ষতি গ্রস্ত মানুষকে সাশ্রয়ী মূল্যে সরকারি বন্ধ দিন ছাড়া প্রতিদিন জনপ্রতি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা সরবরাহের লক্ষ্যে তিন মাস স্পেশাল ওএমএস কার্যক্রম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পৌরশহরে ওএমএস দুই ডিলাররা জন প্রতি ৫কেজি চাল ও ৫কেজি আটা বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম ।

সোমবার উপজেলার পৌরশহরে হাসপাতাল রোড এলাকায় ওএমএস ডিলার প্রতাপ দেব রায় এবং দাউদ নগর বাজার হবিগঞ্জ রোড এলাকায় ওএমএস ডিলার বিভু চন্দ্র দেব সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জনপ্রতি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা বিক্রি করছে। সরকারি নির্ধারিত মূল্য  প্রতি কেজি চাল ৩০ টাকা , প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা দরে বিক্রি করা হয় । প্রতিটি কেন্দ্রে ওএমএস ডিলারকে ১ মেট্রিক টন চাল এবং ১ মেট্রিক টন আটা বিক্রি করা দেওয়া হবে । এসময় সীমা অক্টোবর ও নভেম্বর মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে ।  

উক্ত চাল ও আটা খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য ভরতুকি দেওয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ উপজেলা খাদ্য পরিদর্শক মোছাঃ কামরুন্নেছা তালুকদার প্রতিটি ওএমএস ডিলারদেরকে তদারকি করেছে এবং দুই ডিলার সুষ্ঠু ভাবে চাল ও আটা বিক্রি করছে । এই চাল ও আটা সল্প  মূল্যে পাওয়ায়  মানুষ খুব খুশি হয়েছে  বলে অসহায় লোক জন এ প্রতিনিধিকে জানান ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর