দুবাইতে মোটরসাইকেল দুর্ঘটনায় হবিগঞ্জ পৌরসভার মোহনপুর এলাকার এক কোরআনের হাফেজ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দুবাইয়ের আবুধাবি শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিহাদ মিয়া (১৮) হবিগঞ্জ পৌরসভার মোহনপুর এলাকার বুলবুল মিয়ার ছেলে।
নিহাদের পরিবার সূত্রে জানা যায়, নিহাদ বানিয়াচং উপজেলার একটি মাদ্রাসা থেকে পবিত্র কুরআন শরীফ মুখস্ত করে। জীবিকার সন্ধানে চলতি বছরের ১৪ ফ্রেবরুয়ারী দুবাইতে চলে যায়। সেখানে তার দুই ভাইয়ের সহযোগিতায় একটি হোটেল কোম্পানীতে খাবার ডেলিভারিম্যানের কাজ করতো। বৃহস্পতিবার বাংলাদেশ টাইম সকাল ৯ টার দিকে মোটরসাইকেল এর মাধ্যমে খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
নিহতের মামা দুবাই প্রবাসী নাছির মিয়া নিহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আজকের সিলেট/ডি/এপি
নিউজ ডেস্ক 








