নগরীতে জুয়া খেলার সামগ্রীসহ দুই জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর এভারগ্রীন ঝেরঝেরি পাড়ার কিতাব আলীর ছেলে মো. জিয়া মিয়া (৪৩) এবং রায় হোসেন এলাকার আইয়ুব আলীর ছেলে খোরশেদ আলম (৪১)।
রোববার সকাল ১০ টার দিকে নগরীর চাষনী পীরের মাজার রোডস্থ শানু মিয়ার রিক্সার গ্যারেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর চাষনী পীর এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রীও উদ্ধার করে পুলিশ। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ১২১।
এসএমপি মূখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকালে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তারকরা হয়েছে। আসামীদের সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








