সিলেটে হামের উপসর্গ নিয়ে পাঁচ মাস বয়সী শিশুর মৃত্যু
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩০ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে পাঁচ মাস বয়সী শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ০৩:৫০:৪৫ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে পাঁচ মাস বয়সী শিশুর মৃত্যু


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ রোগে বা রোগের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়াল।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

মারা যাওয়া পাঁচ মাস বয়সি আবু সায়েদ সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এলকাস উদ্দিনের ছেলে।

এদিকে বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাম নিয়ে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ সময়ে হামের সন্দেহভাজন আরও ৬০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ৪৮৩ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সিলেট বিভাগে এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৮৫ জনের আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর