কিনব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে অজ্ঞাত লা.শ উদ্ধার
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৯ AM

কিনব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে অজ্ঞাত লা.শ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ০৩:২৯:৪০ AM

কিনব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে অজ্ঞাত লা.শ উদ্ধার


কিনব্রিজের নিচ থেকে ভবঘুরের এক ব্যক্তির (৩৫) বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে তার নাম ও পরিচয়  শনাক্ত করা সম্ভব হয় নি।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা এলাকরা ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুশিল সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ সুরমা এলাকরা ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে এক ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন, ভবঘুরে।

দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় মৃত্যু হতে পারে তার। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর