স্বামী-স্ত্রী একসাথে ঘুমানো সুন্নত
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ PM

স্বামী-স্ত্রী একসাথে ঘুমানো সুন্নত

ধর্ম ও জীবন ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৪ ১০:৫৯:০২ AM

স্বামী-স্ত্রী একসাথে ঘুমানো সুন্নত

স্বামী-স্ত্রী কে কোন পাশে ঘুমাবে এ নিয়ে ইসলামে কোনো বিধি-বিধান আছে কি না জানতে চান অনেকে। কারণ এ ব্যাপারে সমাজে একটি কথা প্রচলিত রয়েছে যে স্ত্রীকে স্বামীর বাম পাশে ঘুমাতে হয়। অর্থাৎ তারা মনে করেন, স্বামীর বাম পাশে ঘুমানো স্ত্রীর জন্য সুন্নত। প্রকৃতপক্ষে ইসলামি শরিয়তে এ ধরণের কোনো কথা নেই। বরং যেদিকে ঘুমানো উভয়ের জন্য সুবিধাজনক সেদিকে ঘুমাবেন, এতে শরিয়তের কোনো বিধি-নিষেধ নেই।

তবে এটি সত্য যে- প্রত্যেক নারী-পুরুষের জন্য ডান কাত হয়ে ঘুমানো সুন্নত। কেননা রাসুলুল্লাহ (স.) বলেছেন, إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ‘যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করবে। অতঃপর ডান কাত হয়ে ঘুমাবে। (মুসলিম: ২৭১০)

উপুড় হয়ে ঘুমানো মাকরুহ। এ বিষয়ে রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, إنها ضجعة يبغضها الله عز وجل ‘এটি এমন শয়ন, যাকে আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন।’ (আবু দাউদ: ৫০০১)

আবার ঘুমানোর সময় পা যেন কেবলা বরাবর না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। কেননা ‘ইচ্ছাকৃতভাবে ঘুমন্ত অবস্থায় অথবা অন্য কোনো অবস্থায় কাবা শরিফের দিকে পা দেওয়া মাকরুহ। (ফতোয়ায়ে আলমগিরি: ৫/৩১৯, ফতোয়ায়ে মাহমুদিয়া: ২৯/১৭৪)

সুতরাং ইসলামি শরিয়তে নেই—এমনসব ধ্যান-ধারণা ও প্রচারণা থেকে আমাদের সবারই দূরে থাকা বাঞ্ছনীয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘুমানোর আগের-পরের মাসনুন সুন্নতগুলো যথাযথ মনে চলার তাওফিক দান করুন। সুন্নতের বাইরের যেকোনো কথা-কাজ থেকে হেফাজত করুন। আমিন।স্বামী-স্ত্রী একসাথে ঘুমানো সুন্নত

স্বামী-স্ত্রী কে কোন পাশে ঘুমাবে এ নিয়ে ইসলামে কোনো বিধি-বিধান আছে কি না জানতে চান অনেকে। কারণ এ ব্যাপারে সমাজে একটি কথা প্রচলিত রয়েছে যে স্ত্রীকে স্বামীর বাম পাশে ঘুমাতে হয়। অর্থাৎ তারা মনে করেন, স্বামীর বাম পাশে ঘুমানো স্ত্রীর জন্য সুন্নত। প্রকৃতপক্ষে ইসলামি শরিয়তে এ ধরণের কোনো কথা নেই। বরং যেদিকে ঘুমানো উভয়ের জন্য সুবিধাজনক সেদিকে ঘুমাবেন, এতে শরিয়তের কোনো বিধি-নিষেধ নেই।

তবে এটি সত্য যে- প্রত্যেক নারী-পুরুষের জন্য ডান কাত হয়ে ঘুমানো সুন্নত। কেননা রাসুলুল্লাহ (স.) বলেছেন, إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ‘যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করবে। অতঃপর ডান কাত হয়ে ঘুমাবে। (মুসলিম: ২৭১০)

উপুড় হয়ে ঘুমানো মাকরুহ। এ বিষয়ে রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, إنها ضجعة يبغضها الله عز وجل ‘এটি এমন শয়ন, যাকে আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন।’ (আবু দাউদ: ৫০০১)

আবার ঘুমানোর সময় পা যেন কেবলা বরাবর না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। কেননা ‘ইচ্ছাকৃতভাবে ঘুমন্ত অবস্থায় অথবা অন্য কোনো অবস্থায় কাবা শরিফের দিকে পা দেওয়া মাকরুহ। (ফতোয়ায়ে আলমগিরি: ৫/৩১৯, ফতোয়ায়ে মাহমুদিয়া: ২৯/১৭৪)

সুতরাং ইসলামি শরিয়তে নেই—এমনসব ধ্যান-ধারণা ও প্রচারণা থেকে আমাদের সবারই দূরে থাকা বাঞ্ছনীয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘুমানোর আগের-পরের মাসনুন সুন্নতগুলো যথাযথ মনে চলার তাওফিক দান করুন। সুন্নতের বাইরের যেকোনো কথা-কাজ থেকে হেফাজত করুন। আমিন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে

মহানগর