তরুণদের ভবিষ্যৎ গড়তে ক্রীড়া কার্যক্রম বাড়ানোর আহ্বান : মিফতাহ সিদ্দিকী
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৬ AM

তরুণদের ভবিষ্যৎ গড়তে ক্রীড়া কার্যক্রম বাড়ানোর আহ্বান : মিফতাহ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ০৮:৩৭:০৮ AM

তরুণদের ভবিষ্যৎ গড়তে ক্রীড়া কার্যক্রম বাড়ানোর আহ্বান : মিফতাহ সিদ্দিকী


জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের যুবসমাজের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হয়েছিল। স্বৈরাচারী হাসিনা সরকার গুম, খুন ও দমন-পীড়নের মাধ্যমে জাতিকে অশান্তির মধ্যে ফেলে দিয়েছিল। তবে জনগণের প্রতিরোধে সেই স্বৈরাচারী সরকার পতন ঘটেছে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে ক্রীড়া কার্যক্রম বাড়াতে হবে। 

শুক্রবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ক্রীড়া আয়োজন খুবই জরুরি। এর মাধ্যমে তারা মাদক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পারবে এবং সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য এডভোকেট আবেদ রাজা। এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, সদস্য সচিব বদরুল হোসেন খান, উপজেলা যুবদল আহ্বায়ক জুবের খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুহিবুর আলম মুহিত প্রমুখ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর