বাংলাদেশে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হওয়ার সম্ভাবনা থাকায়, রমজানকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। বিশেষ করে সিলেট নগরের বিভিন্ন বাজারে গরুর মাংস কিনতে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে।
শনিবার নগরের বিভিন্ন বাজারে গরুর মাংসের চাহিদা বাড়ার কারণে মাংস বিক্রেতারা একাধিক গরু জবাই করেছেন। এতে ক্রেতাদের জন্য পর্যাপ্ত মাংস সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সরেজমিনে নগরের বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লায় দেখা যায়, মাংসের দোকানগুলোতে দীর্ঘ লাইন ধরে ক্রেতারা মাংস ক্রয় করছেন। তবে, গরুর মাংসের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি থাকলেও, মুরগী বা অন্যান্য পশুর মাংস কেনার প্রবণতা কম ছিল।
সেলিম মিয়া নামের একজন মাংস বিক্রেতা বলেন, আগামীকাল থেকে রমজান শুরু হলে সবাই ইফতার ও সাহরিতে ভালো আইটেম রাখতে চান, তাই গরুর মাংসের দিকে ক্রেতাদের নজর বেশি। আমরা এই মুহূর্তে ৭৫০ টাকা প্রতি কেজি দরে গরুর মাংস বিক্রি করছি।
রমজান উপলক্ষে ক্রেতাদের অধিকাংশই গরুর মাংস সংগ্রহ করতে আগ্রহী হয়ে উঠেছেন, যা বাজারে মাংস বিক্রির পরিস্থিতি বেশ উত্তপ্ত করে তুলেছে।
আজকে সিলেট/ডি/এপি









