শ্রীমঙ্গলে পিকআপ উল্টে নিহত ২, আহত ১০
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৭ AM

শ্রীমঙ্গলে পিকআপ উল্টে নিহত ২, আহত ১০

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ০৪:৫৭:৫২ AM

শ্রীমঙ্গলে পিকআপ উল্টে নিহত ২, আহত ১০


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে শ্রমিকবাহী পিকআপ উল্টে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তিররা হলেন- বিশাল (১৭) এবং হৃদয় (২৫)।

সোমবার সকালে সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহা সড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১০জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.সম্রাট কিশোর পোদ্দার জানান, দুর্ঘটনায় আহত ১০জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে আটজনের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ছয়জন সদরে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে আসার পথে দুইজন মারা গেছেন।

সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়ি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর